সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫
নিহত আল আমিন। ফাইল ছবি
গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাটে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মো. আলী উরফে আল আমিন (৩০) ওই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি বাজারের দোকানের পেছনের জায়গা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন মোস্তফা মিয়া এবং নুর হোসেনের লোকজন। এতে আল আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে প্রাথমিকভাবে আটক করা হয় এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ।
গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, ঘটনাস্থল থেকে দুইজনকে প্রাথমিকভাবে আটক এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি বলেন, নিহতের লাশ ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
(সুরমামেইল/এমএনইউ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি