সিলেট ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
সিলেটে ২ হাজার ৮৩৬টি ইয়াবাসহ ১ যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২০ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেপ্তার কামরুল ইসলাম (৩৯) গোয়াইনঘাট উপজেলার লামাকুটাপাড়ার হারিছ মিয়ার ছেলে।
র্যাব-৯ জানায়, সিলেটের গোয়াইনঘাট থানাধীন ৫নং আলীরগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খাগড়া এলাকার মোবাইল কোম্পানির টাওয়ারের গেটের সামনে এক মাদক কারবারি ইয়াবাসহ অবস্থান করছে এমন সংবাদ পেয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে র্যাব সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করে র্যাব। এসময় তার দেহ তল্লাশি করে ২ হাজার ৮৩৬টি ইয়াবা পাওয়া যায়।
কে এম শহিদুল ইসলাম জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে উদ্ধার করা আলামতসহ তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি