গোয়াইনঘাট থেকে একনলা বন্দুক ও বিস্ফোরক উদ্ধার

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫

গোয়াইনঘাট থেকে একনলা বন্দুক ও বিস্ফোরক উদ্ধার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুকসহ বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে র‌্যাপীড অ্যাকশ ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

Manual2 Ad Code

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম।

 

এরআগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেট সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়াইনঘাট থানাধীন ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মায়ের হাসি ক্লিনিকের পূর্ব পাশে একটি টাওয়ারের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, চারটি ইন্ডিয়ান পাওয়ার জেল, পাঁচটি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং গান পাউডার সদৃশ প্রায় ২০০ গ্রাম পাউডার উদ্ধার করা হয়।

 

Manual6 Ad Code

র‌্যাবের দাবি, উদ্ধার হওয়া এসব বিস্ফোরক ও অস্ত্র নাশকতার উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

 

র‌্যাব-৯ জানায়, গেল বছরের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ২৭টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, ৩ হাজার ৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেডসহ বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব অভিযানের মাধ্যমে বিভাগীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হয়েছে বলে দাবি সংস্থাটির।

 

Manual6 Ad Code

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কে এম শহিদুল ইসলাম।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code