ছোট বোনের পর আত্মহত্যা করলেন কলেজছাত্রী বড় বোন

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ছোট বোনের পর আত্মহত্যা করলেন কলেজছাত্রী বড় বোন

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন তাহসিন মেহজাবিন (২১) নামে এক কলেজ ছাত্রী

 

নিহত তাহসিন মেহজাবিন সুনামগঞ্জ জেলা শহরের ষোলঘর আবাসিক এলাকার রায়হানুর রহমান রায়হান ও মুক্তা মোর্শেদার দম্পতির জেষ্ট মেয়ে। প্রায় ১৯ বছর পুর্বে রায়হানুর রহমান রায়হানের সাথে মুক্তা মোর্শেদার বিবাহ বিচ্ছেদ হয়।

 

মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন মেহজাবিন।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

নিহত মেহজাবিন বিগত বছর এইচএসসি পাস করার পর ডিগ্রিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে পারিবারীক সুত্রে জানা গেছে।

 

Manual3 Ad Code

নিহত তাহসিন মেহজাবিনের স্কুল পড়ুয়া ছোট বোন সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র (এসসি) বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জেসমিন আক্তার তাজিন ২০২৩ সালের র্মাচ মাসে শহরের মল্লিকপুর আব্দুজ জহুর সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

 

দুই বছরের ব্যবধানে একই পরিবারের দুই বোনের আত্মহত্যার ঘটনায় শহরবাসী উদ্ভেগ প্রকাশ করেছেন।

 

এরআগে ২০২৩ সালের মার্চ মাসের দুই তারিখে শহরের মল্লিকপুরের আব্দুজ জহুর সেতু থেকে পড়ে সুরমা নদীতে ডুবে মারা যায় আরেক মেয়ে স্কুল শিক্ষার্থী জেসমিন আক্তার তাজিন।

 

বুধবার (১২ জানুয়ারি) সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম জানান, কি কারনে আত্বহত্যা করেছে মেহজাবিন তা প্রাথমিকভাবে জানা যায়নি। আত্মহত্যার ব্যাপারে থানায় আপাতত অপমৃত্যু মামলা ডায়েরি করা হয়েছে।

 

(সুরমামেইল/এইচএসএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code