সিলেট ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫
জকিগঞ্জ সংবাদদাতা :
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ফেসবুকে একটি পবিত্র মসজিদকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। জাতীয় একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কমেন্ট বক্সে এই মন্তব্য করেন দীপক বিশ্বাস (২৭) নামের এক যুবক। তিনি জকিগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহিমখারচক গ্রামের রায়মোহন বিশ্বাসের ছেলে এবং মৌলভীবাজার জেলার একটি ওষুধ কোম্পানিতে চাকরিরত।
ঘটনার সূত্রপাত হয়, ‘সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপ, বসানো যাবে না মদ-গাজার আসর’ শীর্ষক সংবাদের কমেন্ট বক্সে দীপক বিশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টাকে কটাক্ষ করে এবং মুসলমানদের পবিত্র মসজিদকে ‘বাসর ঘর’ আখ্যা দিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই প্রতিবাদের ঝড় ওঠে।
শুধু জকিগঞ্জ নয়, পুরো সিলেট অঞ্চলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই দীপকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরিস্থিতি বিবেচনায় জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশ দীপকের বাড়িতে অভিযান চালায়। তবে তাকে বাড়িতে পাওয়া যায়নি।
পরে উত্তেজনা প্রশমনে দীপক বিশ্বাস ফেসবুক লাইভে এসে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং কান ধরে ক্ষমা চান। তিনি ভবিষ্যতে এমন কোনো মন্তব্য না করার অঙ্গীকার করেন।
এ বিষয়ে ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, ঘটনার স্ক্রিনশট পাওয়ার পর পুলিশ তার বাড়িতে যায়। জানা গেছে, বর্তমানে তিনি মৌলভীবাজারে অবস্থান করছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে- এমন কাজ কোনোভাবেই বরদাশত করা হবে না। সবাইকে অনুরোধ করছি, কেউ যেন এই ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করে।
(সুরমামেইল/এএইচএল)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি