জকিগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিললো ধানক্ষেতে

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৫

জকিগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিললো ধানক্ষেতে

Manual4 Ad Code

ব্যবসায়ী নোমান উদ্দিন মরদেহ ও তাঁর ফাইল ছবি।


জকিগঞ্জ সংবাদদাতা :
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী নোমান উদ্দিনের (৫০) লাশ নিখোঁজের তিন দিন পর ধানক্ষেতে পাওয়া গেছে। তিনি মানিকপুর ইউনিয়নের পূর্ব মানিকপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

 

Manual3 Ad Code

বুধবার (২ অক্টোবর) বিকেলে কালিগঞ্জ বাজারের শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের একটি ধানক্ষেতে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

 

Manual7 Ad Code

পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে নোমান উদ্দিন বাড়ি থেকে বের হয়ে কালিগঞ্জ বাজারে তার মুদি দোকানে যান। পরে ১১টার দিকে শায়লা স্মৃতি হাসপাতালে গেলে সেখান থেকেই তিনি নিখোঁজ হন। পরিবার ওই দিনই জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে।

 

নোমান উদ্দিনের শ্যালক সুমন আহমদ জানান, নিখোঁজের পর অচেনা একটি নম্বর থেকে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। এছাড়া নোমান উদ্দিনের চাচাতো ভাইদের সঙ্গে জমি-সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধ ছিল বলেও দাবি করেন তিনি।

Manual8 Ad Code

 

নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করবো।

 

এদিকে, নোমান উদ্দিনের জানাজায় অংশ নিয়ে কালিগঞ্জ বাজারের ব্যবসায়ীরা ও এলাকাবাসী দাবি করেন, এটি নিছক নিখোঁজ বা দুর্ঘটনা নয়; এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না রাত ৯টায় বলেন, ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। এখনও কাউকে আটক করা হয়নি। রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এএইচএল)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code