জকিগঞ্জে প্রনয় বিশ্বাস সিলেট জেলার ‘এসিল্যান্ড অফ দ্য মান্থ’ নির্বাচিত

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

জকিগঞ্জে প্রনয় বিশ্বাস সিলেট জেলার ‘এসিল্যান্ড অফ দ্য মান্থ’ নির্বাচিত

Manual5 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেট জেলার মে-২০২৬ মাসের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) বা ‘এসিল্যান্ড অব দ্য মান্থ’ হিসেবে মনোনীত হয়েছেন জকিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

 

রোববার (১৭ মে) সিলেট জেলা রাজস্ব সভায় কর্মক্ষেত্রে চমৎকার পারফরম্যান্স এবং অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই অনন্য সম্মাননা প্রদান করা হয়।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

সিলেট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলম আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠত্বের এই সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র প্রণয় বিশ্বাসের হাতে তুলে দেন। এ সময় জেলা প্রশাসনের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এদিকে জকিগঞ্জের এসিল্যান্ড প্রণয় বিশ্বাস জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুর রহমানসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

 

উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা জানান, এই স্বীকৃতি তার কাজের সততা ও নিষ্ঠার প্রমাণ। এই সম্মাননা তাকে আগামীতে আরো নবউদ্যোমে ও জনকল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। তারা প্রণয় বিশ্বাসের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও শুভকামনা ব্যক্ত করেন।

Manual7 Ad Code

 

এদিকে নিজের ভালো কাজের জন্য এমন একটি স্বীকৃতি পাওয়ায় কাজের গতি আরো বাড়বে বলে অনুভূতি প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

Manual2 Ad Code

 

তিনি জানান, কাজের জন্য এমন একটি সম্মাননা তাকে আনন্দিত করেছে। আগামী দিনে তিনি যেন রাষ্ট্রের যথাযথ দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের উপকার করতে পারেন- সেই আশা প্রকাশ করেন।

 

(সুরমামেইল/এএইচএল)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code