জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী নিহত

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী নিহত

Manual8 Ad Code

ছবি : সংগৃহীত


জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছাত্রদলের ৩ কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

Manual7 Ad Code

 

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘেরসড়ক এলাকায় সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

 

Manual5 Ad Code

তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual1 Ad Code

নিহতরা হলেন, সুনামগঞ্জের ছাতক তাতীকোনা গ্রামের জুনেদ মিয়ার ছেলে সৈয়দ মোখছেদ মোহন (২০), একই উপজেলার রাধানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ সায়েম (২১) ও চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর রহমান (২০) নিহত হন। তারা ছাতক পৌর ছাত্রদলের কর্মী।

 

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার কয়েকজন ছাত্রদল কর্মী প্রাইভেটকারে জাফলং যাচ্ছিলেন। পথে বাঘেরসড়ক এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হন। চালকসহ তিনজন গুরুতর আহত হন।

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, আমরা লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ পাঠিয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।

 

(সুরমামেইল/জেআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code