জৈন্তাপুরে লক্ষাধিক ঘনফুট বালু জব্দ

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫

জৈন্তাপুরে লক্ষাধিক ঘনফুট বালু জব্দ

Manual1 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযনে সারি নদীর বাওন হাওর নামের এলাকা থেকে লক্ষাধিক ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

Manual4 Ad Code

 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে এসব বালু জব্দ করা হয়।

 

Manual5 Ad Code

জানা গেছে, উপজেলার সারি নদীর বাওনহাওর ও শেওলাটুক এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারের অনুমোদন ছাড়া ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন ও বিক্রয় করে আসছে। বালু উত্তোলনের ফলে নদী পাড়ের ফসলি জমি ও মানুষের চলাচলের রাস্তা নদী গর্ভে হারিয়ে যাচ্ছে।

 

Manual7 Ad Code

স্থানীয় বাসিন্দারা বিষয়টি প্রশাসনকে জানালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এসব বালু জব্দ করেন।

Manual4 Ad Code

 

অভিযানের সময় পুলিশের একটি দল উপস্থিত ছিল।

 

ফরহাদ উদ্দীন অভি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সিলেটজুড়ে অভিযান চালানো হচ্ছে। অভিযানের ধারাবাহিকতায় শেওলারটুক ও বাওনহাওরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লক্ষাধিক ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

 

(সুরমামেইল/এসইউ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code