তুর্কমেনিস্তানকে উড়িয়ে গ্রুপ সেরা হয়েই এশিয়ান কাপে বাংলাদেশ

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫

তুর্কমেনিস্তানকে উড়িয়ে গ্রুপ সেরা হয়েই এশিয়ান কাপে বাংলাদেশ

Manual5 Ad Code

খেলাধুলা ডেস্ক :
নারীদের এশিয়ান কাপে আগেই মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। লক্ষ্য ছিল গ্রুপ সেরা হয়ে ২০২৬ অস্ট্রেলিয়ার এশিয়ান কাপে খেলার। মনিকা- মারিয়াদের সেই স্বপ্নও পূরণ হয়েছে।

 

শনিবার ‘সি’ গ্রুপে শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ৭ গোলে তুর্কমেনিস্তানকে ব্যাকফুটে ফেলে দিয়েছিল লাল-সবুজ দল।

 

Manual7 Ad Code

শনিবার ইয়াংগুনের স্টেডিয়ামে হাইলাইন ডিফেন্স খেলে শুরু থেকে একের পর এক গোল আদায় করে নেয় বাংলাদেশ। চালকের আসনে বসতে সময় লাগেনি। শামসুন্নাহার ও ঋতুপর্ণারা ছিলেন দুর্বার। ম্যাচের ৪ মিনিটে বক্সের বাইরে থেকে স্বপ্না রানী জোরালো শটে জাল কাঁপান। দুই মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। ফরোয়ার্ড শামসুন্নাহার তেকাঠির সামনে থেকে ফিরে আসা বলে পা চালিয়ে দেন। ১৩ মিনিটে তৃতীয় গোলও চলে আসে। বাঁ প্রান্তের ক্রসে শামসু্ন্নাহার আবারও প্লেসিং করে দলকে এগিয়ে নেন। ১৬ মিনিটে বক্সে ঢুকে মনিকা চাকমা ডান পায়ের জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করে চতুর্থ গোল উপহার দেন। পরের মিনিটে ঋতুপর্ণা চাকমা করেন পঞ্চম গোল। একজনকে ডজ দিয়ে জায়গা করে নিয়ে বাম পায়ের জোরালো শট গোলকিপারের গ্রিপ ছুঁয়ে জড়িয়ে যায় জালে।

 

Manual1 Ad Code

গোল উৎসবের ম্যাচে ২১ মিনিটে ক্রস থেকে তহুরা খাতুন প্লেসিং করে ষষ্ঠ গোল এনে দেন। এরপর সপ্তম গোলে পেতে সময় লেগেছে। ৪০ মিনিটে সপ্তম গোল আসে। মনিকার কর্নারে ঋতুপর্ণা বাঁ পায়ের ভাসিয়ে দেওয়া শটে জাল কাঁপিয়েছেন।

 

Manual2 Ad Code

বিরতির পর বাংলাদেশ আক্রমণ করে গেলেও ব্যবধান আর বাড়াতে পারেনি। মারিয়া-আফঈদারা চেষ্টা করেও গোল করতে পারেননি। তুর্কমেনিস্তান রক্ষণ আঁটসাঁট করে রাখায় এই অর্ধে গোল হজম করেনি। তবে ৭ গোলে হারের লজ্জা এড়ানো যায়নি। বাংলাদেশ টানা তিন ম্যাচ জিতে যোগ্যতার ছাপ রেখে এখন ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়া খেলতে যাবে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code