দাসপাড়ায় বালু ভর্তি ট্রাকে মিললো ৩১ লক্ষ টাকার ভারতীয় জিরা, আটক ২

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫

দাসপাড়ায় বালু ভর্তি ট্রাকে মিললো ৩১ লক্ষ টাকার ভারতীয় জিরা, আটক ২

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট শহরতলীর থেকে প্রায় ৩১ লক্ষ টাকার ভারতীয় জিরার চালানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

Manual3 Ad Code

 

শনিবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরতলীর দাসপাড়া থেকে তাদের আটক করা হয়।

 

রোববার (৩০ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (পদোন্নতিপ্রাপ্ত) সাইফুল ইসলাম।

 

Manual5 Ad Code

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়া বাজারের দুলাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অবস্থান নেয় মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় বালুবাহী একটি টাটা কোম্পানীর ট্রাক (সিলেট-ট-১১-০৭০২) থামিয়ে তল্লাশী করে বালুর নিচ থেকে ১২৮ বস্তা ভারতীয় অবৈধ জিরার চালানসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Manual2 Ad Code

 

যার আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ ৭২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলো- জৈন্তাপুর উপজেলার কমলাবাড়ী গ্রামের আব্দুন নুরের ছেলে আব্দুল হাসান (৩০) ও গোয়াইনঘাট উপজেলার লাফলাউট গ্রামের আব্দুল বারীর ছেলে পারভেজ আহমদ (২৭)।

 

উক্ত ঘটনায় বিষয়ে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-৪৪, তাং-২৯/১১/২০২৫খ্রি: রুজু হয়। আসামীদের আদালতে সোপর্দ করা হবে।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code