‘দি মেঘালয় টি এস্টেট’ চা-বাগানের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন 

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫

‘দি মেঘালয় টি এস্টেট’ চা-বাগানের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন 

Manual6 Ad Code

জৈন্তাপুর সংবাদদাতা :
সিলেটের জৈন্তাপুরে চারিকাটায় ‘দি মেঘালয় টি এস্টেট’ নামীয় চা-বাগানের ইজারা বাতিলের দাবিতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

 

রোববার (২৯ জুন) বিকেলে চারিকাটার পাঁচ মৌজাবাসীর আয়োজিত চতুল-দরবস্ত কানাইঘাট সড়ক সংললগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

‘দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি’ নামীয় চা-বাগানের ভুমির ইজারা বাতিল করে এখানে বসবাসকারীদের নামে স্হায়ী বন্দোবস্ত প্রদানের দাবীতে এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।

 

শুরুতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে লালাখাল-চতুল বাজার সড়কে জাফরাং ব্রীজ হয়ে চতুল বাজার এসে জড় হন। মানববন্ধনে এলাকার প্রবীন মুরুব্বি আমির আলী সভাপতিত্ব করেন।

Manual6 Ad Code

 

উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বিলাল, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল।

 

Manual1 Ad Code

বক্তারা বলেন, পাঁচমৌজার মানুষ স্বাধীনতার পূর্ব থেকে এই অঞ্চলে বসবাস করে আসছেন। বিগত সরকার ‘দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি’ নামীয় চা-বাগানের নামে ইজারা দিয়ে এখানে বসবাসকারীদের বাস্তুহারা করার অপচেষ্টায় চালিয়ে আসছে।

 

এলাকার মানুষ যারা এই অঞ্চলে বসবাস করছে তাদের নামে স্হায়ী বন্দোবস্ত প্রদানের আহবান জানান।

Manual8 Ad Code

 

চারিকাটা ইউনিয়নের হতদরিদ্র ভূমিহীন বাসিন্দাগণ অত্র ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব, ভিত্রিখেল পশ্চিম, ভিত্রিখেল উত্তর, নয়াখেল উত্তর, নয়াখেল দক্ষিন এই পাঁচ’টি মৌজায় বসতবাড়ী নির্মাণ করে বংশানুক্রমে বসবাস করে আসছেন। পাঁচ’টি মৌজায় অন্তত ২ হাজার ৩ শত পরিবারের অন্তত ১৫ হাজার লোক বসবাস করেন। বিগত ২০০৮ সাল থেকে এলাকাবাসি “দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি” কোম্পানীর নামে ভূমি বন্দোবস্তের প্রক্রিয়া বাতিল করার দাবি জানিয়ে আসছিলেন।

 

আওয়ামী লীগ সরকারের আমলে একজন মন্ত্রীর আত্মীয় রাজনৈতিক প্রভাব কাটিয়ে ‘দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি’ চা-বাগানের নামে ভূমির লীজ নিয়েছিলেন।

Manual2 Ad Code

 

‘দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি’ নামীয় চা-বাগানের ভূমির ইজারা বাতিল করে সরজমিনে তদন্ত পূর্বক এখানে বসবাসরত ভূমিহীন পরিবারের মধ্যে স্থায়ীভাবে বন্দোবস্ত প্রদান করার দাবী জানানো হয়েছে।

 

বক্তারা আরো বলেন, ইতিমধ্যে ভূমি উপদেষ্টা বরাবর এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সম্প্রতি স্মারকলিপি প্রদানের পরিপ্রেক্ষিতে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে তদন্ত সাপেক্ষে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন দেয়ার জন্যে নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিবেদনে অবশ্যই কয়েক হাজার মানুষের স্বার্থের কথা বিবেচনা করে যেন প্রতিবেদন দেওয়ার আহবান জানান।

 

ইজারা বাতিল কার্যক্রম বিলম্ব হলে আগামীতে জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন সহ পরবর্তীতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

 

এত বক্তব্য রাখেন ইউপি সদস্য মনির আহমেদ, হাফিজ জালাল উদ্দীন, পাঁচমৌজার পক্ষে কামাল উদ্দিন, সামসুল হক, আবদুল মালিক, জহিরুল ইসলাম, নেছার আহমেদ, ফয়সল আহমেদ, জুবায়ের আহমেদ ও মাষ্টার দেলোয়ার হোসেন।

 

(সুরমামেইল/এনআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code