নগরীতে ড্রেনের ভেতর থেকে চিহ্নিত ৭ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬

নগরীতে ড্রেনের ভেতর থেকে চিহ্নিত ৭ ছিনতাইকারী গ্রেপ্তার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরী থেকে চিহ্নিত সাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি চাকু উদ্ধার করা হয়েছে।

Manual3 Ad Code

 

রোববার (১ মার্চ) ভোররাতে অভিযান চালিয়ে বন্দরবাজার রংমহল টাওয়ার সংলগ্ন ড্রেনের ভিতর চিহ্নিত ছিনতাইকারীদের গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।



গ্রেপ্তারকৃতরা হলো- ইমন আহমদ, ইমন (১৮), শাহান আহমদ (১৮), ইয়াসিন (১৮), রুবেল (২১), হৃদয় আহমদ (১৮) ও শওকত মিয়া (৩০)।

Manual4 Ad Code

 

রোববার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বন্দরবাজার রংমহল টাওয়ার সংলগ্ন ড্রেনের ভিতর থেকে এই ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সকলে চিহ্নিত ছিনতাইকারী।

 

সাইফুল জানান, এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার মামলা করা হয়েছে।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code