নতুন সরকারের শপথ সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নতুন সরকারের শপথ সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি

Manual2 Ad Code

মেইল ডেস্ক:
দীর্ঘদিনের রীতি ভেঙে নতুন সরকারের শপথ বঙ্গভবনের বাইরে সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে সেখানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে জানিয়েছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতারা।

Manual4 Ad Code

 

এরআগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতেই মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন।

 

এজন্য ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুদিন পর শনিবার সেখানে শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়।

 

শনিবার রাতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে বলেন, দক্ষিণ প্লাজায় মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের এবং বিকালে নতুন সরকারের শপথের ব্যবস্থা করা হচ্ছে। রাষ্ট্রপতি শপথ পাঠ করান নতুন সরকারপ্রধান হতে যাওয়া বিজয়ী দলের নেতা ও মন্ত্রীদের। এতদিন তা বঙ্গভবনেই হয়ে আসছে। এবার স্থান বদল করার মাধ্যমে সেই রীতি ভাঙছে।

 

নতুন সরকারের শপথের স্থান পরিবর্তনের তথ্য দিলেও রাষ্ট্রপতিই শপথ পড়াচ্ছেন কি না তা বলতে চাননি সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। বলেন, ‘এ বিষয়ে আমাকে আর জিজ্ঞেস করবেন না।’

 

Manual2 Ad Code

চব্বিশের আন্দোলনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বতী সরকারও বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছিল। স্থান বদলানোর কারণ নিয়ে কেউ সুস্পষ্ট করে কিছু বলছেন না। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির তরফেও এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি।

 

মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার কার্যক্রম দেখভাল করে। বঙ্গভবন থেকেও আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়।

 

নতুন সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজনের মধ্যে এদিন সন্ধ্যায় সরিয়ে দেওয়া হয় মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদকে।

 

সংসদ সচিবালয়ের আরেক কর্মকর্তা বলেন, বঙ্গভবনের তরফে সংসদ সচিবালয়ে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করার প্রস্তুতি নিতে বলা হয়। এরপর তারা সেই প্রস্তুতিও শুরু করেছেন।

 

Manual1 Ad Code

সংসদ সচিবালয় আগে থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ আয়োজনের প্রস্তুতির কাজ শুরু করেছিল। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে। শুক্রবার রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে জয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

Manual8 Ad Code

 

বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে তাদের এক সময়কার মিত্র জামায়াতে ইসলামী ৬৮ আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন।

 

নবনির্বাচিত সংসদ সদস্যদেরকে শপথ পড়াবেন তা নিয়ে আলোচনার মধ্যে শপথ আয়োজনের সঙ্গে যুক্ত সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, সংবিধানের বিধান মেনে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়াবেন।

 

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে স্পিকার হিসেবে দায়িত্ব নেন শিরীন শারমিন চৌধুরী। তিনি মামলার আসামি হয়ে বর্তমানে প্রকাশ্যে নেই।

 

তার সঙ্গে ডেপুটি স্পিকারের দায়িত্ব নেন শামসুল হক টুকু। তিনি মামলার আসামি হয়ে এখন কারাগারে। ফলে নতুন সংসদ সদস্যদের কে শপথ পড়াবেন, তা নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়।

 

সংসদ সদস্যদের শপথের পর সংসদীয় দলের বৈঠকে নেতা নির্বাচন করা হয়। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নির্বাচিত নেতা রাষ্ট্রপতির কাছে দাবি উপস্থাপন করলে তাকে সরকার গঠনে আমন্ত্রণ জানানো হয়ে থাকে। এরপর নতুন মন্ত্রিসভা শপথ নিয়ে থাকে।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code