নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬

নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।

 

Manual2 Ad Code

সংগঠনটির পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় নতুন বছরের আগমনে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

 

Manual8 Ad Code

শুভেচ্ছা বার্তায় বলা হয়, নতুন বছর বয়ে আনুক সম্ভাবনার নতুন দুয়ার। অতীতের সকল দুঃখ-গ্লানি ভুলে নতুন উদ্যম ও স্বপ্ন নিয়ে এগিয়ে যাক মানুষের জীবনযাত্রা। বৈশাখের নতুন আলোয় আলোকিত হোক প্রতিটি হৃদয়, দূর হোক সকল অশুভ শক্তি।

 

Manual5 Ad Code

শুভেচ্ছা বার্তায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক- এই উৎসবের মধ্য দিয়ে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও দৃঢ় হোক। তারা আরও আশা প্রকাশ করেন, নতুন বছরটি হবে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির এক নতুন দিগন্তের সূচনা।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এসএস)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code