নানার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

নানার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে সুনামগঞ্জের শান্তিগঞ্জে নাহিদ মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

Manual1 Ad Code

সোমবার (১০ জানুয়ারি) বিকেলে শান্তিগঞ্জের জয়কলস গ্রামে নানা বাড়ির পাশের ডোবায় ডুবে দেড় বছরের ওই শিশুর মৃত্যু হয়েছে।

 

নাহিদ শান্তিগঞ্জের জয়কলস গ্রামের ফরহাদ মিয়ার শিশু সন্তান।

 

শান্তিগঞ্জের জয়কলস ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মছকু মিয়া ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

Manual1 Ad Code

নিহত শিশুর পারিবারীক সুত্র জানায়, উপজেলার জয়কলস গ্রামে নানা বাড়ির উঠানে হাটাহাটি করার সময় পরিবারের সবার অজান্তে পাশে থাকা ডোবার পানিতে পড়ে যায় নাহিদ। পরে ডোবার পানি থেকে ভাসমান অবস্থায় ওই শিশুকে উদ্ধার করেন প্রতিবেশী ও স্বজনরা।

 

Manual3 Ad Code

দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code