নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধে এসএমপির ৪৮ ঘন্টার আল্টিমেটাম, সমালোচনা

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৬

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধে এসএমপির ৪৮ ঘন্টার আল্টিমেটাম, সমালোচনা

Manual5 Ad Code

মেইল ডেস্ক:
নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

Manual1 Ad Code

 

একই সঙ্গে এ ধরনের নিউজ পোর্টালের প্রকাশিত কোনো সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

 

বুধবার (২৯ এপ্রিল) বিকালে সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ আল্টিমেটাম দেওয়া হয়েছে।

 

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম বলেন, ‘পুলিশ কমিশনার স্যার এই গণবিজ্ঞপ্তি দিয়েছেন। সিলেট মহানগর পুলিশের আইন অনুযায়ী স্যার গণবিজ্ঞপ্তি দিতে পারেন।’

 

সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ের কোনো নিদের্শনা নয়। এটি ২০২১ সালের হাইকোর্টের একটি নিদের্শনা। অনলাইনের নিবন্ধন বাতিল তথ্য মন্ত্রণালয় করবে। আমাদের যেখানে ভূমিকা নেওয়ার কথা, সেটি আমরা নিয়েছি।’

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের জন্য নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে। লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন নিউজ পোর্টাল কর্তৃক যথাযথ রেজিস্ট্রেশন ব্যতীত ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও প্রোপাগান্ডা ভিত্তিক সংবাদ প্রচার করা হচ্ছে; যা জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।”

Manual6 Ad Code

 

এতে বলা হয়েছে, “এ অবস্থায় গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে (১ মে, ২০২৬ সন্ধ্যা ১৮.০০ ঘটিকা) রেজিস্ট্রেশন বিহীন অনলাইন নিউজ পোর্টাল দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণের নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। উক্ত রূপ নিউজ পোর্টালের প্রকাশিত কোনো সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সিলেট মহানগরীর সর্বসাধারণকে অনুরোধ করা হল।”

Manual7 Ad Code

 

তবে বিষয়টি নিয়ে সিলেটের অনেক সাংবাদিক প্রশ্ন তুলেছেন।

 

সাংবাদিক আহমেদ শাহীন তার ফেইসবুকে লিখেছেন, ‘অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন, অনুমোদন, বাতিল বা নীতিগত নিয়ন্ত্রণ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক বিষয়। প্রেস ও গণমাধ্যম পরিচালনার ক্ষেত্রে যথাযথা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সরাসরি কোনো প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া প্রশাসনিক এখতিয়ারের প্রশ্ন তোলে। পুলিশের দায়িত্ব হল, ফৌজদারি অপরাধ সংঘটিত হলে তদন্ত করা, আইনশৃঙ্খলা রক্ষা করা এবং প্রচলিত আইনের অধীনে ব্যবস্থাগ্রহণ করা। কিন্তু নিবন্ধন নিয়ন্ত্রণ বা লাইসেন্স বাতিলের একক প্রশাসনিক ক্ষমতা পুলিশের নয়।’

Manual5 Ad Code

 

সাংবাদিক এনামুল কবীর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘গণবিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যম বন্ধ করা যায়? তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের দায়িত্ব কী তাহলে এসএসপি কমিশনারের কাঁধে?’

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code