নির্বাচনভিত্তিক গবেষণার উদ্দেশ্যে শাবিপ্রবিতে ‌‘ইলেকশন ল্যাব’ উদ্বোধন

প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬

নির্বাচনভিত্তিক গবেষণার উদ্দেশ্যে শাবিপ্রবিতে ‌‘ইলেকশন ল্যাব’ উদ্বোধন

Manual1 Ad Code

শাবি প্রতিনিধি:
দেশে প্রথমবারের মতো শুধুমাত্র নির্বাচনভিত্তিক গবেষণার উদ্দেশ্যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘ইলেকশন ল্যাব’র উদ্বোধন করা হয়েছে। নির্বাচন, ভোটের সময় আচরণ ও নির্বাচনি প্রক্রিয়া নিয়ে পদ্ধতিগত ও প্রায়োগিক গবেষণা পরিচালনার লক্ষ্যে এ ল্যাব কাজ করবে।

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সামাজিক বিজ্ঞান ভবনের ৫০৪ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ল্যাবের উদ্বোধন করেন।

 

উদ্বোধনকালে উপাচার্য ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘এই যে ইলেকশন ল্যাবের যাত্রা শুরু হচ্ছে, এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা ইলেকশনের ডাটা কালেকশন, পর্যালোচনা করে উপকৃত হবে।’

 

এ সময় তিনি এ বছরের নির্বাচন সম্পর্কে বলেন, ‘এ বছরের নির্বাচন অন্যান্য নির্বাচনের থেকে তুলনামূলক ভালো হয়েছে। এই ইলেকশন ল্যাব দেশের পরবর্তী নির্বাচনগুলো আর ভালো করার জন্য ভূমিকা রাখবে।’

Manual6 Ad Code

 

ইলেকশন ল্যাব উদ্বোধন সভার সভাপতি ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফুর রহমান বলেন, ‘বিভাগে প্রথমবারের মতো ল্যাব উদ্বোধন একটি যুগন্তকারী উদ্যোগ। শিক্ষার্থীরা তাদের নিজেদের গবেষণা ও বিশ্লেষণ দক্ষতা বাড়াতে পারবে।’

Manual1 Ad Code

 

ইলেকশন ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবুল হক বলেন, ‘এই ল্যাবের লক্ষ্য হলো নির্বাচনসংক্রান্ত তথ্য ও উপাত্তের বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে নির্ভরযোগ্য গবেষণা ফলাফল উপস্থাপন করা এবং গণতান্ত্রিক চর্চাকে সমৃদ্ধ করা।’

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইলেকশন ল্যাবের অতিরিক্ত পরিচালক  অধ্যাপক ড. জায়েদা শারমিন ও প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। সঞ্চলনা করেন ইলেকশন ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবুল হক।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এসবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code