পবিত্র ঈদুল আজহায় ৭ দিন সরকারি ছুটি

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, মে ৮, ২০২৬

পবিত্র ঈদুল আজহায় ৭ দিন সরকারি ছুটি

Manual5 Ad Code

মেইল ডেস্ক:
আসন্ন পবিত্র ঈদুল আজহায় সাত দিন ছুটি ঘোষণা করেছে সরকার।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ তারিখ ছুটি ঘোষণা করা হয়েছে। ২৩ ও ২৪ মে ২০২৬ তারিখে অফিস খোলা থাকবে।’

Manual5 Ad Code

 

২৮ মে কোরবানির ঈদ হতে পারে ধরে নিয়ে ৬ দিন সরকারি ছুটি ঘোষণা করা ছিল। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পরে ২৯, ৩০ ও ৩১ মে এই ছুটি ঘোষণা করা ছিল। এখন সাপ্তাহিক ছুটির একদিন অফিস খোলা রেখে ঈদের ছুটি একদিন বাড়াল সরকার।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code