পাকিস্তানকে সহজে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫

পাকিস্তানকে সহজে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

Manual3 Ad Code

খেলাধুলা ডেস্ক :
নারীদের ওয়ানডে বিশ্বকাপে শুরুতেই সহজ জয় পেয়েছে বাংলাদেশ। কলম্বোতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে মিশন শুরু করেছে নিগার সুলতানারা। ১৩০ রানের লক্ষ্য তারা ৩ উইকেট হারিয়ে ১১৩ বল হাতে রেখে তাড়া করেছে। নারীদের ওয়ানডে বিশ্বকাপে এটি টাইগ্রেসদের দ্বিতীয় জয়। ২০২২ সালেও প্রথম জয়টি এসেছিল এই পাকিস্তানের বিপক্ষে।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

৭ রানে ফারজানা হক (২) ফিরলে শুরুর ধাক্কা সামাল দেন অভিষিক্ত রুবাইয়া হায়দার। অভিষেকেই ফিফটি তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছান তিনি। শেষ পর্যন্ত ৭৭ বলে ৫৪ রানে অপরাজিত থেকেছেন। তার ইনিংসে ছিল ৮টি চারের মার।

Manual6 Ad Code

 

রুবাইয়া দ্বিতীয় উইকেটে শারমিনকে নিয়ে ২৮ রান যোগ করেন। তারপর অধিনায়ক নিগার সুলতানাকে নিয়ে যোগ করেন আরও ৬২ রান। নিগার ২৩ রানে ফিরলে সোবহানা মোস্তারির সঙ্গে অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটিতে পরে নিশ্চিত করেন অসাধারণ একটি জয়। সোবহানা মোস্তারি ১৯ বলে ২৪ রানের ঝোড়ো ব্যাটিং করেন। তার ইনিংসে ছিল ৬টি চারের মার।

 

শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই বিপর্যয়ে পড়ে। ইনিংসের প্রথম ওভারেই গতিময় বোলিংয়ে জোড়া আঘাত হানেন মারুফা আক্তার। তিনি ফিরিয়ে দেন ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে। সুইং বোলিংয়ে আলো কাড়েন তিনি। ৩১ রান দুটি নিয়ে পরে ম্যাচসেরাও হয়েছেন।

Manual5 Ad Code

 

এরপর খেলার নিয়ন্ত্রণ নেন স্পিনাররা। শর্ণা আক্তার মাত্র ৫ রানে ৩ উইকেট নিয়ে ঝলক দেখান। আর নাহিদা আক্তার নেন ১৯ রানে ২ উইকেট। ফলে পাকিস্তান সব উইকেট হারিয়ে ৩৮.৩ ওভারে থামে মাত্র ১২৯ রানে।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code