ফেঞ্চুগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক মুহাম্মদ আব্দুল মতিন

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬

ফেঞ্চুগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক মুহাম্মদ আব্দুল মতিন

Manual8 Ad Code

সিলেট:
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতায় ফেঞ্চুগঞ্জ উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন মানিককোনা স্কুল এন্ড কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল মতিন।

Manual5 Ad Code

 

গত ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক আজিজুন্নাহার এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার স্বাক্ষরিত এক পত্রে মুহাম্মদ আব্দুল মতিন এর নাম প্রকাশ করা হয়।

 

অধ্যাপক মুহাম্মদ আব্দুল মতিনকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করায় সোমবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করেছে। আমি মানিককোনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, পরিচালনা পর্ষদ, সহকর্মী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং বাছাই কমিটির সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাবো। তিনি এ অর্জন শিক্ষাঙ্গনের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

(সুরমামেইল/বিজ্ঞপ্তি/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code