বালাগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, যুবক খুন

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৬

বালাগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, যুবক খুন

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বালাগঞ্জ উপজেলায় মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে ইসমাইল আলী (২৫) নামের এক যুবক খুন হয়েছেন।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালজুড় বাজারে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহত ইসমাইল আলী (২২) বালাগঞ্জ ইউনিয়নের কাজীপুর গ্রামের কাপ্তান মিয়ার ছেলে।

 

পুলিশ জানায়, সুরতহাল রিপোর্ট প্রস্তুতের সময় ইসমাইলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের বড় ভাই মামুনের বোয়ালজুড় বাজারে একটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বাজারের পাশেই তাদের বাড়ি। কাজীপুর গ্রামের ছাত্রদল কর্মী হাসানের সঙ্গে মামুনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। হাসান উপজেলা বিএনপি নেতা সিরাজুম্মানের ছেলে।

 

গত বৃহস্পতিবার মামুনের দোকানে গিয়ে হাসান তার মোবাইল ফোন চার্জে লাগান। চার্জে থাকা অবস্থায় ফোনটি নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় হাসান সন্দেহ করেন, মামুন চুরির উদ্দেশ্যে মোবাইল সরিয়ে ফেলেছেন। দোকানের সিসিটিভি ফুটেজে সন্দেহজনক কিছু দৃশ্য দেখা গেছে বলে স্থানীয়রা জানান। এ নিয়ে মামুন ও হাসানের মধ্যে বাকবিতণ্ডা হয়।

 

Manual5 Ad Code

অভিযোগ রয়েছে, ওইদিনই মামুন ও তার ভাইয়েরা হাসানকে মারধর করেন। বিষয়টি জানাজানি হলে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার রাতে তারাবির নামাজ শেষে বোয়ালজুড় বাজার কমিটি ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ বৈঠকে বসেন। তবে এর মধ্যেই শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত হাসানের ওপর আরও কয়েক দফা হামলার চেষ্টা হয় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ইসমাইল গুরুতর আহত হন।

 

বোয়ালজুড় বাজার কমিটির নেতৃবৃন্দ দাবি করেছেন, দুই পক্ষ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও এটি রাজনৈতিক কোনো ঘটনা নয়। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বাজার এলাকায় যা ঘটেছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে তারা জানান।

 

এ বিষয়ে বালাগঞ্জ থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ময়নাতদন্তের পর লাশ দাফন করা হয়েছে। এছাড়া শনিবার (২৮ ফেব্রুয়অরি) রাতে থানায় অভিযোগ দেওয়ার কথা বলেছে নিহতের পরিবার।

Manual5 Ad Code

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code