বিএনপি সরকার গঠন করলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫

বিএনপি সরকার গঠন করলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়

Manual2 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সিলেট-বিয়ানীবাজার-সুতারকান্দি সড়কের ৬ লেনের কাজে কিছু সমস্যা থাকলেও আমার প্রচেষ্টায় তা নিরসন শেষে শীঘ্রই ৬ লেনের কাজ শুরু হবে। বিয়ানীবাজার-শিকপুর সেতুর কাজ শুরু হয়েছে। মীরগঞ্জ-শরীফগঞ্জ সেতুর কথা প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানকে বলেছিলাম। কিন্তু পরবর্তী সরকার আসার পর সেতুর কাজটি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। ইনশাআল্লাহ আগামীতে এ সেতুর কাজ শুরু করতে আমি চেষ্টা চালিয়ে যাব।

Manual7 Ad Code

 

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সিলেটের গোলাপগঞ্জের চৌমুহনীতে গনমিছিল ও লিফলেট বিতরণ শেষে গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মুহির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

Manual5 Ad Code

তিনি আরও বলেন, গত ১৭ বছর বিনা ভোটের এমপি থাকাকালে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে কোন উন্নয়ন হয়নি। তারা নিজেদের উন্নয়নে ব্যস্ত ছিল। আগামীতে আমি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর সেবা করার সুযোগ পেলে অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে গোলাপগঞ্জের ৭ শহীদের নামে সড়ক ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কাজ করে যাব।

Manual5 Ad Code

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জলের সঞ্চলনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ নার্জিস,জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ পৌর বিএনপির যুগ্ন সম্পাদক মামুনুর রশিদ মামুন, ৩ নং ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা সাধারণ সম্পাদক এম মামুন,বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমদ, সহ সভাপতি সাহেল আহমদ, চারখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মুক্তাদির আলী, সহ-সভাপতি আছাই উদ্দিন,মঈন উদ্দিন, সহ-সাংগঠনিক ইকবাল আহমদ, প্রচার সম্পাদক জিলাল উদ্দিন চৌধুরী, জেলা যুবদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক জাবের আহমদ, শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল ইসলাম গেদাই, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম কামাল, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিলাল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল জলিল সাবু, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমদ প্রমুখ।

 

(সুরমামেইল/এআরকে)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code