বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

Manual4 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। এতে নাগরিক টিভির সিলেট ব্যুরো এমআর টুনু তালুকদারকে সভাপতি এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশের উপজেলা প্রতিনিধি সালেহ আহমদ সাকীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় প্রেসক্লাব কার্যালয়ে আহ্বায়ক জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৪ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়।

 

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি রুহেল উদ্দিন (গণমুক্তি), যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), কোষাধ্যক্ষ আব্দুস সালাম (ইনকিলাব), এবং দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।

 

এছাড়া কার্যকরি কমিটির সদস্য হিসেবে রয়েছেন- জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), আশিক আলী (যুগান্তর), কামাল মুন্না (যায়যায়দিন), নবীন সোহেল (কালবেলা), আক্তার আহমদ শাহেদ (মানবজমিন/শ্যামল সিলেট/এনটিভি ইউরোপ), শুকরান আহমদ রানা (সকালের সময়), মশাহিদ আলী (বার্তা২৪) এবং আফজল হোসেন (এনটিভি ইউরোপ)।

 

Manual7 Ad Code

সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, বিশ্বনাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করতে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

(সুরমামেইল/এমএকে)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code