বেসরকারি উদ্যোগে চালু হবে বন্ধ থাকা ৬ পাটকল: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬

বেসরকারি উদ্যোগে চালু হবে বন্ধ থাকা ৬ পাটকল: বাণিজ্যমন্ত্রী

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি বন্ধ পাটকলগুলোর মধ্যে ছয়টি আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালু করার সীদ্ধান্ত নিয়েছে সরকার।

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ জুট মিল, কারখানা চালুকরণ ও ইজারা সংক্রান্ত স্টেকহোল্ডারদের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, মন্ত্রণালয়ের সচিবসহ বিটিএমসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভা শেষে সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট মন্ত্রী জানান, পর্যায়ক্রমে বন্ধ বাকি পাটকলগুলো চালু অথবা ইজারা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

Manual2 Ad Code

তিনি বলেন, এতে করে একদিকে যেমন বিনিয়োগ বাড়বে এবং তেমনি রপ্তানি বাড়বে এবং কর্মসংস্থান ও বৃদ্ধি পাবে।

 

(সুরমামেইল/এনআই)


 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code