ভারতে না গেলে বিশ্বকাপ থেকে বাদ পড়বে বাংলাদেশ, খেলবে বিকল্প দল

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬

ভারতে না গেলে বিশ্বকাপ থেকে বাদ পড়বে বাংলাদেশ, খেলবে বিকল্প দল

Manual2 Ad Code

খেলা ডেস্ক:
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে দিল আইসিসি। সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ ভারতের মাঠেই হবে। আগে ঘোষিত সূচিতে কোনো পরিবর্তন আনবে না বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। এমনকি বিশ্বকাপে বাংলাদেশ ভারতে যেতে অস্বীকৃতি জানালে টুর্নামেন্ট থেকে তাদের বাদ দেওয়ার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

বুধবার বোর্ড সভায় এমন সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা। বিষয়টি নিয়ে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছে, বাংলাদেশ সরকারকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে।

 

ক্রিকইনফোকে আইসিসির একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ যদি ভারত সফরে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি না হয়, তাহলে তাদের পরিবর্তে অন্য একটি দলকে অন্তর্ভুক্ত করা হবে। এ সিদ্ধান্তের পর বোর্ডে ভোটাভুটি হয়, যেখানে বেশিরভাগ সদস্যই বিকল্প দল রাখার পক্ষে মত দেন।

Manual5 Ad Code

 

এ বিষয়ে অবস্থান জানাতে বিসিবিকে আরও একদিনের সময় দিয়েছে আইসিসি। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, সভায় উপস্থিত ১৫ জন বোর্ড পরিচালকের মধ্যে কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ডই (পিসিবি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থন দিয়েছে।

 

তার আগে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশের শ্রীলঙ্কায় খেলতে চাওয়ার বিষয়ে বিসিবির অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে মঙ্গলবার আইসিসি ও অন্যান্য বোর্ড সদস্যদের কাছে চিঠি দেয় পিসিবি। তারই প্রেক্ষাপটে এই সভা ডাকা হয়।

 

বাংলাদেশ সরে দাঁড়ালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘গ্রুপ সি’-তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও স্কটল্যান্ড বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল। ইউরোপিয়ান বাছাই পর্বে তারা নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে টুর্নামেন্ট শেষ করে।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কঠোর এই অবস্থানের মূলে ছিল নিরাপত্তা শঙ্কা! গত ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়। তারপর থেকেই পরিস্থিতি জটিল আকার ধারণ করে।

 

এর পর দিন ৪ জানুয়ারি সরকারের পরামর্শ অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানায় যে নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভারতে পাঠাতে রাজি নয় তারা।

 

(সুরমামেইল/এএইচএম)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code