মঙ্গলবার সমাবেশের ডাক দিল সিলেট মহানগর বিএনপি

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬

মঙ্গলবার সমাবেশের ডাক দিল সিলেট মহানগর বিএনপি

Manual6 Ad Code

সিলেট:
মহানগর বিএনপির উদ্যোগে দলীয় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সরকারের ১৮০ দিনের সফলতা জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনায় এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নগরীর কাজিরবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সভা পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী।

 

সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি নিগার সুলতানা ডেইজি, মহানগর বিএনপির সম্মানিত সদস্য বদরুদ্দোজা বদর, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক ওলিউর রহমান সোহেল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদার ও রফিকুল ইসলাম রফিক, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন মুন্না, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ উদ্দিন মুরাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, মহানগর বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালিক সেকু, সহ স্থানীয় বিষয়ক সম্পাদক মিনহাজ পাঠান, সহ যুব বিষয়ক সম্পাদক রুবেল বক্স, সাংস্কৃতিক সম্পাদক তাজ উদ্দিন মাসুম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম সায়েম, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু ও সাব্বির আহমদ বক্তব্য রাখেন।

 

এছাড়া সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির কার্যনির্বাহী সদস্য আব্দুল মুমিন, নুরুল হক রাজু, মতিউর রহমান শিমুল, মুহিবুর রহমান মুহিব ও আবুল হোসেন। থানা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক এনামুল হক, মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত এবং সদস্য সচিব জামাল আহমদ।

 

ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল ইবনে রাজ্জাক, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রনি মজুমদার, ২০নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ, ৩১নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাহির আলী ও সাধারণ সম্পাদক আবুল কালাম এবং ৩২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান সুমন।

 

Manual1 Ad Code

সভায় আগামী মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সমাবেশে সরকারের ১৮০ দিনের সফলতা নিয়ে আলোকপাত করা হবে বলে জানানো হয়।

 

সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, পরবর্তীতে মহানগর বিএনপির কোনো সাংগঠনিক সভায় মন্ত্রী মহোদয় উপস্থিত থাকবেন না। সাংগঠনিক কার্যক্রম দলীয় নেতৃবৃন্দই পরিচালনা করবেন। তবে গুরুত্বপূর্ণ সভায় মন্ত্রী মহোদয় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Manual6 Ad Code

 

তিনি আরও বলেন, মহানগরের বর্ধিত ৬টি ওয়ার্ডে নির্বাচিত কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। খুব শিগগিরই সম্মেলনের মাধ্যমে এসব ওয়ার্ডে কমিটি গঠন করা হবে। পাশাপাশি সরকারের সফলতা জনগণের কাছে পৌঁছে দিতে ওয়ার্ডে ওয়ার্ডে সভা ও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সমাবেশ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

সভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী বলেন, নির্বাচনের পর দল ক্ষমতায় থাকায় সাংগঠনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা এসেছে, যা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এজন্য কেন্দ্র থেকে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে।

 

তিনি বলেন, সরকারের ১৮০ দিনের সফলতা নিয়ে শিগগিরই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে। একইসঙ্গে বিরোধী দলের অপপ্রচারের জবাব দিয়ে তিনি বলেন, সরকার জুলাই সনদের অধিকাংশ প্রস্তাব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অংশ।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code