সিলেট ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
মাজার জিয়ারতের মধ্যদিয়ে সিলেট-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার (২২ অক্টোবর) যোহরের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের মাধ্যমে নির্বাচনী যাত্রার সূচনা করেন তিনি। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে আরিফুল হক চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে আমি সিলেট-১ আসনে একজন প্রার্থী হিসেবে জনগণের ভালোবাসা ও সমর্থন চাই। সামনে দলীয় মনোনয়ন বোর্ডে যেন জনগণের প্রত্যাশা অনুযায়ী আমার যোগ্যতা ও কাজের মূল্যায়ন হয়, সেটাই আশা করছি।
তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমি আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের সামনে নিজেকে প্রার্থী হিসেবে উপস্থাপন করছি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন পেলে জনগণের পাশে থেকে কাজ করবো।
পরে দরগাহ এলাকায় ব্যবসায়ী ও দোকানিদের সঙ্গে কুশল বিনিময় করেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট চান।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি