মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে সিলেটে অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫

মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে সিলেটে অবস্থান কর্মসূচি

Manual7 Ad Code

সিলেট :
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল প্রাঙ্গণের গোল চত্ত্বরে এই অবস্থান কর্মসূচী পালন করা হয়। এছাড়াও পূর্বঘোষিত নির্দেশনা অনুযায়ী দাবী না আদায় হলে আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি এবং ৪ ডিসেম্বর সারাদিন পূর্ণমাত্রায় শাটডাউনের ঘোষণা দেন তারা।

Manual7 Ad Code

 

অবস্থান কর্মসূচী পালনকালে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মো. নজরুল ইসলাম, এম আব্দুস সালাম, বি.এম নাসির উদ্দিন, মো. সোলায়মান খান, মো. আলমগীর আলম, মো. আল-আমিন, ইসমাইল হোসেন, জহিরুল ইসলাম, আঃ রশিদ, সনজিত চন্দ্র হালদার, আল-আমিন উজ্জ্বল, আব্দুর রাজ্জাক রাজ, আলমগীর হোসেন, তাহের আহমদ, ওমর ফারুক, মাহবুবুল আলম সজল, গোলাম রাব্বী, এহসান উল্লাহ, গোলাম মোস্তফা, সুমন পাল, তারেক রহমান, তাওহিদুর রহমান, রাজ আহম্মেদ, বেনু ভর্মন দাস, মাজেদুর রহমান, ফারুক হোসেন, শান্ত, ইমরান, নাজমুল হাসান নিজু প্রমুখ। এছাড়াও অবস্থান কর্মসূচি পালনকালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সারাদেশের সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিন ধরে ভয়াবহ বৈষম্যের শিকার হয়ে মানবসেবা দিয়ে যাচ্ছেন। ডিপ্লোমাধারী অন্যান্য পেশাজীবীরা ইতোমধ্যেই ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বৈধ অধিকার আজও বাস্তবায়ন হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফাইল প্রক্রিয়াধীন থাকা সত্ত্বেও বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা ও কোয়ারীর কারণে দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলে আছে।

 

বক্তারা আরও বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলন, দাপ্তরিক চিঠি, আবেদন, সাক্ষাৎ এবং জনপ্রশাসন বিধি শাখার সব চাহিদা পূরণ করা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব স্পষ্ট। তাই আর কোনো বিলম্ব নয়, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/বিজ্ঞপ্তি/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code