সিলেট ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫
কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী বন্ধ থাকার পরও বারকি নৌকা দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার (২২ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের নির্দেশে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা দিনভর লোভাছড়া পাথর কোয়ারীতে অভিযান চালিয়ে ৯টি পাথর বোঝাই বারকি নৌকা আটক করেন। পরে আটককৃত পাথরবাহী নৌকার মধ্যে ৩টি নৌকা ফুটো করা হয় এবং অন্য বারকি নৌকাগুলোর চালক ও শ্রমিকরা পালিয়ে গেলে পাথরগুলো লোভা নদীতে ফেলে দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান, লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের জিরো টলারেন্স রয়েছে। কোয়ারী এলাকায় প্রশাসনের নজরদারি বাড়ানোসহ পাথর উত্তোলন বন্ধে সবধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, সম্প্রতি একটি অসাধু চক্র শতাধিক বারকি নৌকা দিয়ে শ্যালো মেশিন ও নানাধরনের যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে কোয়ারীর ভাঙ্গন কবলিত বিপদজনক স্থান থেকে পাথর উত্তোলন করছে। পরে ট্রাক ও ট্র্যাক্টর দিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন।
এরআগে কয়েকদিন কোয়ারী সহ আশপাশ এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার অভিযান চালিয়ে প্রায় হাজার ঘনফুট পাথর জব্দ, ট্র্যাক্টর বিকল এবং পাথর ভাঙ্গার দুটি ক্রাশার মেশিন ধ্বংস করেন।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি