শনিবার সিলেটের যেসকল এলাকায় ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৬

শনিবার সিলেটের যেসকল এলাকায় ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আগামী শনিবার (৩ জানুয়ারি) টানা নয় ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual7 Ad Code

 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন মেরামত সংস্কার ও উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর শাহজালাল উপশহরের ব্লক- এইচ, আই, ই, এফ, জি, ডি, স্প্রিং টাওয়ার, ইন্ডিয়ান হাইকমিশন, পুলিশ কমিশনার কার্যালয় এবং আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

তবে সাট-ডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

 

Manual3 Ad Code

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code