শাকসু: ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচনি কমিটি গঠন

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬

শাকসু: ছাত্রদল সমর্থিত প্যানেলের নির্বাচনি কমিটি গঠন

Manual1 Ad Code

শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল পরিচালনা ও নির্বাচনি প্রচারের জন্য কমিটি গঠন করা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বলেন, ১৫ সদস্যের কমিটিতে বাইরে থেকে পাঁচজনকে রাখা হয়েছে। যেহেতু ছাত্রদলের প্যানেলটি ইনক্লুসিভ; তাই তাদের রাখা হয়েছে। তারা ছাত্রদলের নেতাকর্মী নন।

Manual3 Ad Code

 

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়েছে।

Manual1 Ad Code

 

এতে বলা হয়, কমিটিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, জ্যেষ্ঠ সহসভাপতি মো. সোহাগ, সহসভাপতি ওসামা ইব্রাহিম, মাহির আসিফ, আহাদ রহমান, সাধারণ সম্পাদক নাঈম সরকার, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আদনান মোহন, দপ্তর সম্পাদক শামসুজ্জামান প্রিন্স রয়েছেন।

 

ছাত্রদলের বাইরে শিক্ষার্থী দিপু রাম, সজীব সাজ, আশিক কুমার, জুবায়ের ও শাফিনুর প্যানেলের নির্বাচন প্রচারে সমন্বয় করবেন।

 

Manual5 Ad Code

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শাকসুতে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী জহিরুল ইসলাম বলেন, যেহেতু ছাত্রদল একটা ইনক্লুসিভ প্যানেল দিয়েছে, এ প্যানেলে ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও অনেক সাধারণ শিক্ষার্থীও বিভিন্ন পদে প্রার্থী হিসেবে আছেন। তাই এ পরিচালনা কমিটিতে ছাত্রদল ছাড়াও কয়েকজন শিক্ষার্থীকেও রাখা হয়েছে, যারা ছাত্রদলের নেতাকর্মী নন।

 

১৫ ডিসেম্বর ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে ২২ সদস্যবিশিষ্ট প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এতে ভিপি পদসহ মোট আটটি পদে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে প্যানেল ঘোষণা করে ছাত্রদল।

Manual3 Ad Code

 

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

(সুরমামেইল/এসবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code