শাবিতে ফাইনাল ম্যাচে দুই বিভাগের সংঘর্ষে আহত ১৫

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬

শাবিতে ফাইনাল ম্যাচে দুই বিভাগের সংঘর্ষে আহত ১৫

Manual2 Ad Code

শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে লোক-প্রশাসন ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন সহকারী প্রক্টরসহ অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

 

আহত শিক্ষকদের মধ্যে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গির আলম, মো. ওমর ফারুক, লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী ও প্রভাষক আব্দুল বাসিত।

 

সংঘর্ষ চলাকালে মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দর্শক শিক্ষার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়। দুই পক্ষই বাঁশ, ব্যাট, চেয়ার নিয়ে একে অপরকে আক্রমণ করে।

Manual4 Ad Code

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, ন্যায্যতার ভিত্তিতে বিচার করা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানামতে দুটি হাসপাতালে দুইজন করে ভর্তি আছেন। শিক্ষার্থীরা এখন কোন পর্যায়ে যাচ্ছে, আমাদের ভাবতে হবে। এটা তো মাত্রা ছাড়িয়ে গেল।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এসবিএন)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code