শাবি প্রেসক্লাবের সভাপতি ফয়সাল, সম্পাদক নুর আলম

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

শাবি প্রেসক্লাবের সভাপতি ফয়সাল, সম্পাদক নুর আলম

Manual6 Ad Code

শাবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।

 

এতে সভাপতি হিসেবে প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান ফয়সাল এবং সাধারণ সম্পাদক হিসেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি নুর আলম নির্বাচিত হয়েছেন।

 

সোমবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শাবি প্রেস ক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিমের উপস্থিতিতে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ইফতেখার আহমেদ।

 

কমিটিতে সহসভাপতি সৈকত মাহাবুব (বাংলাদেশ বুলেটিন), যুগ্ম সম্পাদক সাগর হোসেন শুভ্র (ইত্তেফাক), কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ (জাগো নিউজ), দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক (বাংলাদেশ প্রতিদিন) নির্বাচিত হয়েছেন।

 

Manual6 Ad Code

এ ছাড়া কার্যকরী সদস্য-১, ২ ও ৩ হিসেবে নির্বাচিত হয়েছেন- যথাক্রমে মো. ইকবাল হোসাইন (নয়া দিগন্ত), মাঈন উদ্দিন (আমার দেশ) এবং নাদির আহমেদ (জনকণ্ঠ)।

 

ফল ঘোষণার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম, নির্বাচন কমিশনার অধ্যাপক ইফতেখার রহমান ও অধ্যাপক ফাহমিদা আক্তার, প্রক্টর মো. মোখলেসুর রহমান, আইকিউএসির পরিচালক অধ্যাপক সালমা আক্তার, অধ্যাপক শাহ মো. আতিকুল হক, অধ্যাপক খালিদুর রহমান, অধ্যাপক মো. মুরাদ, অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান, শাবি প্রেস ক্লাবের সদ্য সাবেক সভাপতি জুবায়েদুল হক রবিন এবং সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

ফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির নেতাদের শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এসবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code