শাহজালালের (রহ.) ওরস: যেসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান এসএমপি কমিশনারের

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৬

শাহজালালের (রহ.) ওরস: যেসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান এসএমপি কমিশনারের

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল (রহ.) মাজারের পবিত্র ওরস যেন সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সম্পন্ন হয় সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।

Manual3 Ad Code

 

সোমবার (৪ মে) বিকাল সোয়া ৫টায় আগামীকাল থেকে অর্থাৎ ৭ ও ৮ মে অনুষ্ঠিত হবে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম পবিত্র ওরস উপলক্ষে মাজার পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত অনুষ্ঠিত ব্রিফিং-এ কথাগুলো বলেন।

Manual3 Ad Code

 

শাহজালাল (রহ:) মাজারের ওরস সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ কমিশনার সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে অনুষ্ঠানটি নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে।

 

পাশাপাশি ওরস চলাকালীন সময়ে মাজার এলাকায় যেন ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ যেন না ঘটে, সে বিষয়েওপুলিশ কমিশনার সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

Manual2 Ad Code

 

চুরি ও ছিনতাই প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে বলেও তিনি জানান। পাশাপাশি তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার জন্য অনুরোধ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদুল হক,  হযরত শাহজালাল (রহ.) মাজার ও মসজিদ কমিটির সদস্যবৃন্দ, দরগাহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এসএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code