শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৬

শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর

Manual6 Ad Code

মেইল ডেস্ক:
জানুয়ারি মাসেই চার ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে তাপমাত্রা৷ এসময়েই বয়ে যেতে পারে পাঁচটি মৃদু থেকে তীব্র শৈত্য প্রবাহ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

Manual3 Ad Code

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়/নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই।

Manual2 Ad Code

 

এ সময়ে ২-৩টি মৃদু (৮-১০ ডিগ্রি) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি) এবং ১-২টি মাঝারি (৬-৮ ডিগ্রি) থেকে তীব্র (৪-৬ ডিগ্রি) সেলসিয়াসের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

Manual1 Ad Code

 

এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে কখনও কখনও কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

 

এছাড়া ঘন কুয়াশার কারণে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বাড়তে পারে।

 

এদিকে জানুয়ারি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। দেশের দৈনিক গড় বাষ্পীভবন ১.৫০-৩.৫০ মি.মি. এবং গড় সূর্য কিরণকাল ৩.৫০-৫.৫০ ঘণ্টা থাকতে পারে।

 

(সুরমামেইল/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code