সিলেট ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬
মেইল ডেস্ক:
আগামী ৩০ জানুয়ারি সিলেট নগরীর কয়েকটি এলাকায় জনসমাবেশ-মিছিলসহ বিভিন্ন কর্মকান্ডে নিষেধাজ্ঞা জারি করেছে মহানগর পুলিশ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস সাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব নিষেধাজ্ঞা জারি করা হয়।
জানা যায়, ৩০ জানুয়ারি (শুক্রবার) সিলেটে ছয়টি কেন্দ্রে ৫০তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাকেই কেন্দ্র করেই মহানগরের বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা জারি করছে পুলিশ। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, পরীক্ষা কেন্দ্রের ২শত গজের মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত জনসমাবেশ, মিছিল, গান বাজনা, হৈচৈ, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বন্দুক, ছোরা বা লাঠি বহন করা যাবেনা। একই সাথে বিস্ফোরক দ্রব্য, ট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত অবাঞ্চিত ব্যক্তিবর্গের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোন কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে পরীক্ষা চলাকালিন সময়ে পরীক্ষা কেন্দ্রগুলোকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো।
পরীক্ষা কেন্দ্রসমূহ হচ্ছে: মুরারিচাঁদ (এমসি) কলেজ, টিলাগড়, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ মীরের ময়দান, সিলেট সরকারি মহিলা কলেজ চৌহাট্টা, আলিয়া মাদরাসা চৌহাট্টা, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ আম্বরখানা, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মীরাবাজার।

(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি