শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, মে ২, ২০২৬

শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

Manual3 Ad Code

খেলাধুলা ডেস্ক:
শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও আর পারল না বাংলাদেশ নারী দল। জয়ের দুয়ারে দাঁড়িয়ে থেকেও শেষ বলে এসে থমকে যেতে হলো তাদের, আর সেই সঙ্গে সিরিজজুড়ে ব্যর্থতার প্রতিচ্ছবিতে সঙ্গী হলো হোয়াইটওয়াশের তিক্ততা। নাটকীয় সমাপ্তির এক ম্যাচে ৩ রানের হৃদয়ভাঙা হারে শ্রীলঙ্কার কাছে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে টাইগ্রেসরা।

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ও শেষ ম্যাচটি নেমে আসে ৯ ওভারের লড়াইয়ে। মাত্র ৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিকে বেশ ভালো অবস্থানেই ছিল বাংলাদেশ। শেষ সাত বলে প্রয়োজন ছিল ১৪ রান, হাতে ছিল ছয় উইকেট, জয়ের পাল্লা তখন স্পষ্টভাবেই স্বাগতিকদের দিকে ঝুঁকে ছিল।

 

Manual4 Ad Code

কিন্তু সেখান থেকেই নাটকীয়ভাবে ম্যাচ হাতছাড়া হয়। টানা দুই বলে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (১৩) ও রিতু মণি (৩) আউট হয়ে গেলে হঠাৎ করেই চাপে পড়ে যায় বাংলাদেশ। শেষ পাঁচ বলে তখন দরকার পড়ে ১৪ রান।

 

তবুও হাল ছাড়েননি সুলতানা খাতুন। শেষ মুহূর্তে চার বলে ৯ রানের ঝড় তুলে সমীকরণ নামিয়ে আনেন শেষ বলে ৫ রানে। কিন্তু শেষ হাসিটা হাসতে পারেননি স্বাগতিকরা। শেষ বলে চামারি আতাপাত্তুর করা বলে শারমিন সুলতানা নিতে পারেন মাত্র এক রান, আর তাতেই তিন রানের আক্ষেপে ডুবে যায় বাংলাদেশ।

 

Manual2 Ad Code

এর আগে ব্যাট হাতে সোবহানা মোস্তারি ১৫ বলে ২১ ও জুয়াইরিয়া ফেরদৌস ১১ বলে ১৫ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে ভালো ভিত্তি এনে দিয়েছিলেন। তবে মাঝের দিকে হঠাৎ ধসই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় টাইগ্রেসদের জন্য।

 

বৃষ্টির কারণে আড়াই ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে টানা তৃতীয়বারের মতো বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেন জ্যোতি। শ্রীলঙ্কা ৯ ওভারে তোলে ৬ উইকেটে ৮৭ রান। অধিনায়ক চামারি আতাপাত্তু সামনে থেকে নেতৃত্ব দিয়ে ২৭ বলে করেন ৪১ রান। এছাড়া ইমেশা দুলানি ১৯ ও কাভিশা দিলহারি করেন ১৫ রান।

 

Manual7 Ad Code

বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন অফ-স্পিনার সুলতানা খাতুন, মাত্র ৮ রানে ৩ উইকেট শিকার করেন তিনি। আর পুরো সিরিজে ১১৫ রান ও ৪ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আতাপাত্তু।

 

এর আগে রাজশাহীতে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই হতাশার ধারাবাহিকতা টেনেই টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code