সিকৃবির পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, মে ৬, ২০২৬

সিকৃবির পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসের পুকুরে ডুবে মো. রায়হান (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

 

Manual6 Ad Code

বুধবার (৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে ডান পাশের একটি পুকুরে এই ঘটনা ঘটে।

 

মারা যাওয়া মো. রায়হান (১৭) সিলেট মহানগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের বালুচর নতুন বাজার এলাকার আব্দুর রহমানের ছেলে।

 

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে রায়হান চার-পাঁচজন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে। সাঁতার কাটতে কাটতে একসময় পুকুরের মাঝামাঝি স্থানে গিয়ে হঠাৎ সে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। এ সময় সে নিচের দিকে তলিয়ে যেতে থাকে। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হয়।

 

Manual8 Ad Code

পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করা হলে স্থানীয় বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং পুকুরে নেমে তাকে খুঁজতে থাকেন। বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সহযোগিতায় রায়হানকে পুকুর থেকে উদ্ধার করে। তবে ততক্ষণে সে মারা গেছে বলে নিশ্চিত করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ওসি মো. ফেরদৌস আহমেদ জানান, ছেলেটি ওইখানে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর পরিবারের কাছে ইতিমধ্যে লাশ হস্তান্তর করেছে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code