সিলেটের ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৭ প্রার্থী

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫

সিলেটের ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৭ প্রার্থী

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

Manual4 Ad Code

 

সিলেটের ছয়টি আসন থেকে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও মনোনয়ন দাখিল করেছেন ৪৭ জন প্রার্থী।

 

Manual1 Ad Code

সোমবার সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

 

Manual8 Ad Code

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১০ জন প্রার্থী এবং তারা সবাই মনোনয়ন দাখিল করেছেন। সিলেট-২ আসনে ১০ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৯ জন। সিলেট-৩ আসনে ১১ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৯ জন প্রার্থী। সিলেট-৪ আসনে ৮ জন মনোনয়ন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৭ জন। সিলেট-৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৬ জন এবং সিলেট-৬ আসনে ৯ জন মনোনয়ন সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন প্রার্থী।

 

সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, মনোনয়ন দাখিলের শেষদিনে মোট ৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও এর আগে ছয়টি আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

 

এদিকে, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে মোট ১৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এসব আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৭১ জন প্রার্থী।

 

Manual8 Ad Code

জেলা রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সিলেট জেলা ছাড়া সুনামগঞ্জের পাঁচটি আসনে ৪৬ জনের মধ্যে ৩৮ জন, মৌলভীবাজারের চারটি আসনে ৩৩ জনের মধ্যে ৩১ জন এবং হবিগঞ্জের চারটি আসনে ৩৬ জনের মধ্যে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code