সিলেটে ইউনিয়ন আ’লীগ নেতা আশ্রব আলী গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৬

সিলেটে ইউনিয়ন আ’লীগ নেতা আশ্রব আলী গ্রেপ্তার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে ‘ডেভিল হান্ট ফেইজ-টু’ এর বিশেষ অভিযানে আশ্রব আলী নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সোমবার (৫ জানুয়ারি) সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual5 Ad Code

 

এরআগে রোববার (৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে এসএমপির জালালাবাদ থানাধীন লন্ডনী রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আশ্রব আলী (৫৫)। তিনি সিলেট নগরীর জালালাবাদ থানাধীন কালীরগাঁও এলাকার মৃত আজন আলীর ছেলে। তিনি জালালাবাদ থানাধীন জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Manual6 Ad Code

 

আশ্রব আলী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জালালাবাদ ইউনিয়ন পরিষদের (১নং) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Manual1 Ad Code

 

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় জালালাবাদ থানা দায়েরকৃত মামলায় (নং-১১/১৪৮, তারিখ-২৭/১০/২০২৪) তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code