সিলেটে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় পুলিশ

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

সিলেটে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় পুলিশ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরী থেকে উদ্ধার করা মৃত বৃদ্ধ ব্যক্তির পরিচয় জানতে চায় পুলিশ।

 

বুধবার মধ্যরাতে গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়- বুধবার (১৫ এপ্রিল) সকাল সোয়া আটটার দিকে নগরীর নয়াসড়ক পয়েন্ট সংলগ্ন মাউন্ট এডোরা হাসপাতালের পাশের রাস্তার ফুটপাতে অজ্ঞাতনামা এক পুরুষ (বয়স আনুমানিক ৬৫) অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

পরে স্থানীয় ও পথচারী লোকজন থানায় সংবাদ দিলে এসএমপির কোতোয়ালী থানার এসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

 

প্রাথমিকভাবে জানা যায়, মৃত ব্যক্তি গত ৩-৪ বছর ধরে নয়াসড়ক পয়েন্ট ও আশপাশ এলাকায় ঘোরাফেরা করতেন এবং ফুটপাতে ভিক্ষাবৃত্তি করতেন।

Manual8 Ad Code

 

বর্তমানে মৃতদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রয়েছে। ইতোমধ্যে সিআইডি, সিলেট মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে আঙুলের ছাপ সংগ্রহ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 সংবাদ বিজ্ঞপ্তিতে মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানায় পুলিশ। এসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিন- মোবাইল: ০১৭৭০-২৭৩৪০০।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code