সিলেটে চেকপোস্টে তল্লাশিকালে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

সিলেটে চেকপোস্টে তল্লাশিকালে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্টে তল্লাশিকালে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ।

 

Manual7 Ad Code

সোমবার (১৯ জানুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিটেকি করিচের ব্রীজের পাশে চেকপোষ্ট স্থাপন করে তল্লাশীকালে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়।

 

সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ভোরে ১টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল যোগে দু’জন লোক চেকপোষ্টের সামনে আসলে এ গাড়িটি থামানোর জন্য সংকেত প্রদান করে পুলিশ। এসময় মোটরসাইকেলসহ ১টি সাদা প্লাষ্টিকের বস্তা ফেলে আরোহীরা দৌঁড়ে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ভারতীয় ৪টি ক্যামো রংয়ের নতুন এয়ারগান ও ৬টি কালো রংয়ের নতুন এয়ারগান এবং ১টি পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

Manual8 Ad Code

 

এ সংক্রান্ত বিষয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে জেলা পুলিশ।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code