সিলেটে জ্বালানি তেল ডিপোর নিরাপত্তায় বিজিবি মোতায়েন

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬

সিলেটে জ্বালানি তেল ডিপোর নিরাপত্তায় বিজিবি মোতায়েন

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিতকল্পে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক সিলেটে অবস্থিত জ্বালানি তেলের ডিপোসমূহে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

Manual8 Ad Code

গত ২৫ মার্চ থেকে সিলেট নগরীর দক্ষিণ সুরমায় যমুনা অয়েল কোম্পানী লিমিটেডে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্লাটুন ও পদ্মা অয়েল পিএলসি’র ডিপোতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক প্লাটুনসহ বিজিবি সদস্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মোতায়েন করা হয়েছে।

Manual5 Ad Code

 

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।

 

তিনি জানান, মোতায়েনকৃত সদস্যগণ ডিপোর অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে। বর্তমান প্রেক্ষাপটে জ্বালানী তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ডিপো হতে চাহিদার অতিরিক্ত তেল সরবরাহ করা হচ্ছে কিনা তাও নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে।

Manual6 Ad Code

 

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, অবৈধ মজুদ সৃষ্টির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি প্রতিরোধ এবং সীমান্ত পথে তেল পাচার রোধে বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকাসহ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে এবং প্রয়োজনীয় সংখ্যক জনবল মোতায়েনের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজিবি কর্তৃক জাতীয় সম্পদের সুরক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা পেশাদারিত্ব, সতর্কতা ও দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

 

(সুরমামেইল/এফএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code