সিলেট ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
সিলেটে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন এবং দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে।
রোববার (৩ আগস্ট) সকাল ৭টায় সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের মাইজগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা যুবকের লাশ দেখতে পেয়ে জিআরপি পুলিশকে খবর দেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
সিলেট জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবক সকালের আন্তঃনগর উপবন ট্রেনের নিচে কাটা পড়ে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরনে জিন্সের প্যান্ট ও টি-শার্ট ছিল।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি