সিলেটে ড্রেনের পাশে বিস্কুটের কার্টনে মিলল নবজাতকের মরদেহ

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

সিলেটে ড্রেনের পাশে বিস্কুটের কার্টনে মিলল নবজাতকের মরদেহ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে বিস্কুটের কার্টন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঠানঠুলার পল্লবী আবাসিক এলাকার সি ব্লকের করেরপাড়া সড়কের ড্রেনের ওপর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে রাস্তার পাশে ড্রেনের ওপর একটি কার্টন পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহের বসে কার্টনটি খুলে দেখেন তারা। এ সময় কার্টনের ভেতরে কালো পলিথিন মোড়ানো মৃত নবজাতকের মরদেহ দেখতে পান তারা। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যায়।

Manual8 Ad Code

 

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে শিশুটি তার মায়ের পেটের ভেতরে চার থেকে পাঁচ মাসের ছিল। কেন নবজাতককে রাস্তায় রেখে তার মা গিয়েছে ও কে বা কারা এ ঘটনায় জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে পুলিশ কাজ করছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।

 

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার এসআই মো. আজহারুল ইসলাম।

 

Manual3 Ad Code

তিনি জানান, স্থানীয় বাসিন্দারা ড্রেনের ওপর একটি কার্টন পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে কার্টনের ভেতর থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

তিনি বলেন, নবজাতকের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।

 

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code