সিলেটে দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬

সিলেটে দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে জাতীয় দৈনিক গণমুক্তি-এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর রংমহল টাওয়ারে গণমুক্তির ব্যুরো অফিসে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

 

দৈনিক গণমুক্তির সিলেট ব্যুরো প্রধান মোহাম্মদ হানিফের সভাপতিত্বে ও সিলেট জেলা প্রতিনিধি মোঃ সবুজ মিয়া ও স্টাফ রিপোর্টার কামরুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক কোষাধ্যক্ষ্য মোঃ সালেহ গজনবী।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক ও ট্রেজারার মোঃ জহির হোসেন, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, সিলেট জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, দৈনিক পর্যবেক্ষণের নির্বাহী সম্পাদক ও সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগর, বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার ও সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি সুনির্মল সেন, চ্যানেল এস’র সিলেট বিশেষ প্রতিনিধি শিয়াব আহমদ, দৈনিক দেশ জগত ব্যুরো প্রধান শাহিন আলম, জিয়া সংস্কৃতিক সংগঠন (জিসাস) সিলেট জেলা শাখার সভাপতি মোঃ জয়নাল আবেদিন, সদর উপজেলা তাঁতীদলের আহবায়ক মাহবুবুর রহমান লোকমান, সিলেট জেলা জিসাসের সাংগঠনিক সম্পাদক নুর আলম।

Manual7 Ad Code

 

বক্তারা গণমানুষের দৈনিক গণমুক্তি পত্রিকা দেশপ্রেমের অভূতপূর্ব উদাহরণ তৈরি করেছে। এ পত্রিকাটি অতীতের মতো আগামীতেও দেশ এবং জাতি রক্ষায় তার লেখনি শক্তির মধ্য দিয়ে ভূমিকা রাখবে। পাশাপাশি গণমুক্তির এই ৫৩ তম শুভ জন্মদিনে পত্রিকাটির সম্পাদক সহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Manual6 Ad Code

 

উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মনু, সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান নেওয়ার, যুগ্ম আহবায়ক বেলাল আহমদ, সদর উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজাদ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক রাহাত আহমদ টিপু, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, জেলা তাঁতীদলের সদস্য আব্দুর রহিম, সদর উপজেলা যুবদল নেতা হাবিবুর রহমান লিটন, ১নং ওয়ার্ড যুবদলের সদস্য আবু হোসেন, ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য নুর ইসলাম, ১৭নং ওয়ার্ড যুবদলের সদস্য নুরুল হক।

 

সংবাদকর্মীদের মধ্যে দৈনিক ভাটিবাংলা পত্রিকার সম্পাদক তুষার আহমদ, দৈনিক বাংলাদেশ সমাচারের ব্যুরো প্রধান মোশাররফ হোসেন খান, দি ডেইলি মর্নিং অবজারভারের ব্যুরো প্রধান আবদুল মুক্তাদির, সবুজ নিশানের ব্যুরো প্রধান শহিদ আহমদ খান, দি জাস্টিস বাংলার সিলেট ব্যুরো প্রধান এমদাদ হোসেন, দৈনিক বিজয়ের ব্যুরো প্রধান সাজিদুর রহমান সাজু, দৈনিক বাংলাদেশের আলোর ব্যুরো প্রধান সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সুরমা মেইল ডটকম’র ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ, দৈনিক ভোরের ডাকের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ, আশ্রয় প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃ মোহন আহমদ, দৈনিক বাংলাদেশ সমাচারের সিলেট প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট’র ব্যবস্থাপনা সম্পাদক নূরুদ্দীন রাসেল, দৈনিক জাগ্রত কন্ঠ স্টাফ রিপোর্টার লিমন আহমদ, দৈনিক আমার সংবাদের কামাল উদ্দীন, দৈনিক বাংলাদেশ সমাচারের বিষেশ প্রতিনিধি বাবুল খান মুন্না, দৈনিক বাংলাদেশ সমাচারের মহানগর প্রতিনিধি রিপন আহমদ, দি এশিয়ান এইজ ফটো সাংবাদিক কামাল হোসেন মিঠু, বিডিনিউজ২৪-এর ক্রাইম ও সিলেট ট্রিবিউন রিপোর্টার জাবেদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

 

আলোচনা শেষে দৈনিক গণমুক্তির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও অতিথিদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code