সিলেট ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মে ৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে প্রধানমন্ত্রীর সমাবেশ চলাকালে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের দশ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৩ মে) দুপুরে বাহিনীর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটি জানান র্যাব-৯ এর সিইও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।

তিনি জানান, প্রধানমন্তী জনসভাকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা সাধারণ মানুষের মোবাইল ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে নতুন কুঁড়ি স্পোর্টস সিলেট জেলা স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে প্রথমে দেশীয় অস্ত্রসহ ৫ ছিনতাইকারীকে আটক করা হয়। পরবর্তীতে অভিযান আরও জোরদার করে আরও ৫ জনসহ মোট ১০ জনকে আইনের আটক করে র্যাব।
র্যাব জানায়, অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় র্যাবের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ রনি (২৪), মো. অপু (৩২), মো. রাসেল (২৮), শাহাজালাল বেপারী (২৯), মো. আজিজুর রহমান (২৪), আবু বকর (২৪), মোঃ জিহাদ হোসেন (২৮), মো. নুর ইসলাম (৪০), ও মো. নাজমুল ইসলাম (২৬)।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি