সিলেটে বিদেশি রিভলবার ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫

সিলেটে বিদেশি রিভলবার ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে বিদেশি রিভলবার ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Manual6 Ad Code

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র ও বিস্ফোরক সিলেটের কোম্পানীগঞ্জ থানার বুড়িডহর এলাকার পিয়াইন সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়।

 

বুধবার (২৪ ডিসেম্বর) র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সন্ত্রাসীরা নাশকতার কাজে ব্যবহারের জন্য এনেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

র‌্যাব জানায়- উদ্ধারকৃত রিভলবারটি জাপানের তৈরি। এছাড়া উদ্ধারকৃত বিস্ফোরকের মধ্যে রয়েছে ১টি ইলেকট্রিক ডেটোনেটর, ১টি সেফটি ফিউজ ও ১টি ‘নিওজেল এমালসন এক্সপ্লোসিভ।

 

র‌্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আজ (বুধবার) পর্যন্ত র‌্যাব-৯ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন, ৪৭৫৫ গ্রাম বিস্ফোরক, ২৩টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেণেড ও বিপুল পরিমাণ গুলিসহ ২০টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code