সিলেটে মাজারের ইবাদতখানা থেকে মহিলা চোর চক্রের পপিসহ সহযোগী গ্রেপ্তার

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬

সিলেটে মাজারের ইবাদতখানা থেকে মহিলা চোর চক্রের পপিসহ সহযোগী গ্রেপ্তার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার মহিলা ইবাদত খানা থেকে আন্তঃজেলা নারী চোর চক্রের মূলহোতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual4 Ad Code

 

রোববার (১৯ এপ্রিল) দুপুর পৌণে ৩টার দিকে শাহজালাল (রহঃ) মাজার মহিলা ইবাদত খানার ২য় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জের লাখাই থানার বামই গ্রামের সুমন মিয়ার স্ত্রী পপি আক্তার (৩৫) ও শামীম মিয়ার স্ত্রী শিউলী আক্তার (৩০)। বর্তমানে তারা সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন শাহজালাল উপশহর এলাকায় বসবাস করছেন।

Manual7 Ad Code

 

রোববার রাতে মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

 

পুলিশ জানায়, পপি আক্তার আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা। তার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তার হেফাজত থেকে চুরিকৃত নগদ ১১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

 

তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা (নং-৩৩/১৯/৪/২৬) দায়ের করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code